ঢাকা | মে ২৭, ২০২৬ - ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

বাসের ধাক্কায় লণ্ডভণ্ড সিএনজি, সিরাজগঞ্জে চালকসহ ৩ জনের মৃত্যু

  • আপডেট: Tuesday, May 26, 2026 - 11:00 pm

সোনালী ডেস্ক: সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালকসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের র‌্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সিএনজিটি হাটিকুমরুল এলাকা থেকে দুজন যাত্রী নিয়ে তাড়াশের দিকে যাওয়ার সময় র‌্যাব অফিস এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।

এতে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, নিহত তিনজনই পুরুষ।