ঢাকা | মে ২৫, ২০২৬ - ১০:২১ অপরাহ্ন

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

  • আপডেট: Monday, May 25, 2026 - 10:14 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও গরিব জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই অর্থ সহায়তা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত বরাদ্দকৃত এ সহায়তা উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা। অনুষ্ঠানে উপজেলার আটটি ইউনিয়নের ৩১২ জন দুস্থ ও গরিব লোকজনের মাঝে চার লাখ টাকা বিতরণ করা হয়।