ঢাকা | মে ২৫, ২০২৬ - ১০:৫০ অপরাহ্ন

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

  • আপডেট: Monday, May 25, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর হযরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এই সময় ঠিক করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৮টায় হযরত শাহমখদুম (র.) দরগাহ জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া রাজশাহী মহানগর ও উপজেলা পর্যায়ের ঈদগাহগুলোতে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহে সার্বক্ষণিকভাবে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।