জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে রাজশাহীর পবা উপজেলা অডিটোরিয়াম রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, পবা উপজেলার যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুল সালাম, পারিলা ইউনিয়নের আহ্বায়ক প্রফেসর রেজাউল করিম, হুজুরীপাড়া ইউনিয়নের আহ্বায়ক হিসাব উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।










