ঢাকা | মে ২৩, ২০২৬ - ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

  • আপডেট: Saturday, May 23, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে নগরীর কাদিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোরের নাম মো. আরাফাত (১৩)। সে কাদিরগঞ্জ এলাকার রওজাতুম সালেহীন হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।  আরাফাত রাজশাহীর চারঘাট উপজেলার বানেশ্বর কারিগরপাড়া গ্রামের ইমন আলীর ছেলে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরাফাত নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সন্দেহ হয় যে সে গোসল করতে নেমে পুকুরে ডুবে যেতে পারে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরের তলদেশে তল্লাশির পর ওই মাদ্রাসাছাত্রকে খুঁজে পায়।

এ সময় তাকে দ্রুত রামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।