ঢাকা | মে ২৩, ২০২৬ - ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম

গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, May 23, 2026 - 10:29 pm

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। শনিবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মু. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার আজমাইন মাহতাব।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, এলজিইডি প্রকৌশলী আছহাবুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস ও অতিরিক্ত দায়িত্বে থাকা মৎস্য কর্মকর্তা সঞ্জয় সরকার।

স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বিএনপি নেতা আশরাফুল হক ও সাজ্জাদ আলী এবং জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধীজন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপজেলার সামগ্রিক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত সবার সাথে উন্মুক্ত আলোচনা করেন। এর আগে তিনি উপজেলা পরিষদের নবনির্মিত লাইব্রেরি উদ্বোধন করেন।