ঢাকা | মে ২০, ২০২৬ - ২:১৪ পূর্বাহ্ন

আরএমপি কমিশনার ও রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময়

  • আপডেট: Wednesday, May 20, 2026 - 12:22 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

গতকাল মঙ্গলবার নগর ভবনে আগমন উপলক্ষে আরএমপি পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন রাসিক প্রশাসক। এ সময় রাসিক প্রশাসককে আরএমপির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন আরএমপি কমিশনার। নগর ভবনে রাসিক প্রশাসক দপ্তর কক্ষে সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে নগর উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাজশাহী নগরীর উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে রাজশাহী মহানগরীর হাইটেক পার্কের মোড় হতে আইবাঁধ পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন। এরপর তিনি নগরীর গুলজারবাগ এলাকা ড্রেন ও সড়কের সৌন্দর্য্যবর্ধন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবি প্রমুখ উপস্থিত ছিলেন।