ঢাকা | মে ২০, ২০২৬ - ২:১৪ পূর্বাহ্ন

পোরশায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃতু

  • আপডেট: Wednesday, May 20, 2026 - 12:00 am
dead

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় জান্নাতুল ফেরদৌস নামের তিন বছরের এক কন্যা শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে গাঙ্গুরিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের আমছারুলের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে সকলের অজান্তে বাড়ির পার্শ্বে পুকুরে শিশুটি পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে মৃতু পাওয়া যায়।