ঢাকা | মে ২০, ২০২৬ - ১০:৪৬ অপরাহ্ন

পোরশায় আম সংগ্রহ, বিপণন ও ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, May 20, 2026 - 10:23 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় আম সংগ্রহ, বিপণন ও ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল হাসান। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

সভায় আম বিক্রিতে ওজনে সরকারি নির্দেশনা অনুস্বরণ, আম ব্যবসায়ীদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান এবং নোচনাহার আম বাজারে পুলিশ বক্স স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।