ঢাকা | মে ১৩, ২০২৬ - ৩:৫৮ পূর্বাহ্ন

রাণীনগরে ৬ জন গ্রেফতার

  • আপডেট: Sunday, May 10, 2026 - 9:42 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে। গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, গ্রেফতারী পরোয়ানার আসামীদের ধরতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার ঘোষগ্রামের সমশের সাহার ছেলে রফিকুল ইসলাম শাহা এবং রফিকুল শাহার ছেলে নাজমুল শাহা, বাহাদুরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু রায়হান, বড়িয়াগ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে রনি সরদার, ঘাটাগন গ্রামের আব্দুল মালেকের ছেলে ময়নুল প্রামানিক এবং জলকৈ রায়পুর গ্রামের রঘুনাথের ছেলে রতন কুমার শীলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মারপিট, প্রতারণাসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারকৃতদের গতকাল রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।