রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি মিলন
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে। জাতীয় সংসদের স্পীকার কর্তৃক তিনি মনোনীত হন। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন,২০১৬ এর ২০(১) (খ) ধারা মোতাবেক তাঁকে এই সিন্ডিকেট সদস্য করা হয়েছে।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করায় তিনি স্পীকারকে ধন্যবাদ জানান। সেইসাথে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সর্বদা কাজ করবেন বলে জানান তিনি।










