ঢাকা | জুন ৪, ২০২৬ - ১:৪৫ অপরাহ্ন

বিএমডিএ’র যোগদানকৃত চেয়ারম্যানকে সংবর্ধনা

  • আপডেট: Sunday, May 10, 2026 - 9:10 pm

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ’র সদ্য যোগদানকৃত চেয়ারম্যান কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন এর আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিএমডিএ’র প্রধান কার্যালয়ে চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদাকৃত চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।

এসময় চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর সাপোর্ট নিয়ে এই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে এমন ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই যেমনটা সাবেক চেয়ারম্যান মরহুম ডক্টর এম আসাদুজ্জামান স্যার চেয়ে ছিলেন। তিনি আমার শিক্ষক ছিলেন, সেই স্যারের দেখনো পথ ধরে আমিও যেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কাজ করতে চাই। এই প্রতিষ্ঠানে তিনি তার কর্মের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে ১৬টি জেলার মাঠে ঘাটে কৃষকের মুখে সুনাম ছড়িয়ে পড়েছে। এই প্রতিষ্ঠান বিএনপির সময় হওয়ার কারনে বিগত সরকার এই প্রতিষ্ঠানকে ধ্বংশ করে দিয়েছে। বিগত সরকার দেশে কে আওয়ামীলীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পাটি বলে বিভক্ত করেছেন, বৈষম্য সৃষ্টি করেছেন। এই বরেন্দ্র নিয়েও পদে পদে বৈষম্য সৃষ্টি করেছেন। আমরা মনে করি বিএনপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে সকল বৈষম্য দূর করে বাংলাদেশের যতগুলো কৃষি প্রতিষ্ঠান রয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। সেক্ষেত্র আমার সারা জীবনের যে অর্জন ও মেধার সবটুকু দিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে কাজে লাগাতে চাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন সম্মানিত সদস্য বিএমডিএ পরিচালনা পর্ষদ মোঃ জাফুরুল্লাহ, মোঃ সাইফুল ইসলাম হিরোক, মিসেস বদরুল লাইলি।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী আবুল কাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, বিএমডিএ সচিব ও নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী সৈয়দ জিল্লুর বারী, নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকমীসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যব¯’াপক কৃষি, মনিটরিং অফিসার, উপ-পরিচালক (সেবা), হিসাব নিয়ন্ত্রক, ও সহকারী প্রকৌশলীবৃন্দ সকলে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে বিকেলে রাজশাহী গোদাগাড়ি উপজেলার সরমংলা খাড়িসহ বিভিন্ন কাজ পরিদর্শন করেন সদ্য যোগদাকৃত চেয়ারম্যান।