ঢাকা | মে ৮, ২০২৬ - ১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীর যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  • আপডেট: Friday, May 8, 2026 - 12:00 am

প্রেস বিজ্ঞপ্তি: উন্নয়নকাজের অংশ হিসেবে আগামী রোববার (১০ মে) থেকে টানা ১৩ দিন রাজশাহীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ছয় ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গত বুধবার (৬ মে) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে। এ কারণে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না: ১০ মে (রোববার) দেওয়ানপাড়া ফিডারের আওতায় দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড় এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১১ মে (সোমবার) রাবি স্টেশন ফিডারের আওতায় জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১২ মে (মঙ্গলবার) সুগারমিল ফিডারের আওতায় কাটাখালী বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেতুলতলা ও বাইপাস এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১৩ মে (বুধবার) দেওয়ানপাড়া ফিডারের আওতায় গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১৪ মে (বৃহস্পতিবার) মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতায় কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকায় বিদ্যুৎ থাকবে না।

১৬ মে (শনিবার) বনগ্রাম ফিডারের আওতায় হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১৭ মে (রোববার) কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় বাংলা ট্রাক, পাহারপুর, কাপাশিয়া তালুকদার/সরদারপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১৮ মে (সোমবার) কাপাশিয়া ফিডারের আওতায় কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১৯ মে (মঙ্গলবার) বনগ্রাম ফিডারের আওতায় কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় (মা ভাটা) এলাকায় বিদ্যুৎ থাকবে না।

২০ মে (বুধবার) কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ২১ মে (বৃহস্পতিবার) কাপাশিয়া ফিডারের আওতায় কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। ২৩ মে (শনিবার) বিহাস ফিডারের আওতায় মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এবং ২৪ মে (রোববার) পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।