ঢাকা | মে ৩, ২০২৬ - ১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

  • আপডেট: Saturday, May 2, 2026 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (২০২৬-২০২৮) মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা গেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন, সভাপতি পদে রাহাত পারভেজ, সিনিয়র সহ-সভাপতি ইমানুর রশিদ, সহ-সভাপতি আনোয়ারা খাতুন ও হানিফ সিকদার। সাধারণ সম্পাদক পদে শামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মন্ডল ও জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক এ.এস.এম শক্তিয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তুজা হোসেন ও সৈয়দ আবু হাসনাত, দপ্তর ও প্রচার সম্পাদক শরিফ উদ্দীন পাঠান, চাকরি বিষয়ক সম্পাদক আহসান হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল বাশার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শামসুল হক, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা আখতার জাহান। এছাড়াও নির্বাহী সদস্য পদে আব্দুল আলিম, শরিফুল ইসলাম খান, আনছারুল হক, আব্দুস সোবহান শাফী ও আব্দুল খালেক।

নির্বাচনের লক্ষে বিভিন্ন পদের বিপরীতে মনোনয়ন পত্র জমা এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ অতিক্রান্তের পর মনোনয়ন পত্র যাচাই বাছাই করে এই ২১টি পদের বিপরীতে একক প্রার্থী হওয়ায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২১ জনকে বিজয়ী ঘোষণা করেন।