ঢাকা | মে ৩, ২০২৬ - ১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

পবা দলিল লেখকদের বার্ষিক সাধারণ সভা

  • আপডেট: Saturday, May 2, 2026 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: দলিল লেখকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং সেবা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে পবা উপজেলা দলিল লেখক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সমিতির নিজস্ব সেডে আয়োজিত এ সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আনারুল ইসলাম আবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সবুজ। সভার শুরুতে বিগত বছরের কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব এবং বিভিন্ন সেবামূলক উদ্যোগ তুলে ধরা হয়।

এরপর সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দিনের করণীয় নির্ধারণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পবা উপজেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি নুরুন্নবী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বাবু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, আইন সম্পাদক গোলাম রাব্বানী, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, কল্যাণ বিষয়ক সম্পাদক আবু জাফর, সদস্য শাহিন আলম, সদস্য ওয়াসিম খান, সদস্য সুরুজ আলীসহ অন্যান্য সদস্যরা।