ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ন

ভোলাহাটে তেল পাচারকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট: Wednesday, April 29, 2026 - 9:11 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জ্বালানি তেল পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার সময় ভোলাহাট উপজেলার ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে মেডিকেল মোড় চৌরাস্তায় এই মানববন্ধন হয়।

গত ২৭ সোমবার দিবাগত গভীর রাতে ফলিমারি বিলের মধ্যে অবস্থিত হিরো ভাটায় তেল পাচারকালে একটি তেলভর্তি ট্যাংকলরি, ১টি নসিমন, ৪টি ট্রলি ও ২টি চার্জার ভ্যান হাতেনাতে জব্দ করে ভোলাহাট থানা পুলিশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, বিএনপি নেতা জোহুরুল হক, গোহালবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি রহমত আলী, ভোলাহাট উপজেলা শিবিরের সাবেক সভাপতি মাসুদ রানা, সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, উপজেলার সফল কৃষক ইউনুস আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আজিম, যুবদল নেতা জুবায়ের হাসান, মতিউর রহমান, উপজেলা শিবিরের পশ্চিম শাখার সাবেক সাধারণ সম্পাদক বারিউল ইসলাম, উপজেলা পশ্চিম শাখার সভাপতি সালাউদ্দিন আইয়ুবি।

বক্তারা, তেলপাচারের সাথে জড়িত সকলকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের সময় বেধে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতরা গ্রেফতার করতে ভোলাহাট থানা পুলিশ ব্যর্থ হন তাহলে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, তেল পাচারের ঘটনায় মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল লতিফের ছোটভাই সাখাওয়াত হোসেন মজু (৪০) এবং পাম্পের ম্যানেজার হৃদয় (২৬) কে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।