ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ন

নিয়ামতপুরে আড়াই লাখ টাকার ইয়াবা জব্দ

  • আপডেট: Wednesday, April 29, 2026 - 9:35 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে আড়াই লক্ষ টাকার ইয়াবা জব্দসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের উপজেলার নেহেন্দা এলাকা থেকে আটক করা হয়।

এসময় তাদের দেহ তল্লাশি করে ৮’শ পিচ ইয়াবা উদ্ধার করে জব্দ করে পুলিশ এবং আটক করে তাদের থানায় আনে। আটককৃতরা হলেন নেহেন্দা গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে মোশরাফুল ইসলাম (৪৫) ও আফাজ উদ্দীনের ছেলে একরামুল হক (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদে জানতে পারেন যে, নেহেন্দা গ্রামের আশরাফুল ইসলামের বসত ভিটার আশে-পাশে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য আবস্থান করছে। এমন সংবাদে তিনি ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাতেনাতে মোশরাফুল ও একরামুলকে আটক করে পুলিশ।

এসময় মোশরাফুলে দেহ তল্লাশি করে ৬’শ পিচ ও একরামুলের দেহ তল্লাশি করে ২’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।   নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।