ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ন

তানোরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

  • আপডেট: Wednesday, April 29, 2026 - 9:19 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে লেদের দোকানে কাজ করা অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মতিউর রহমান (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে কলমা বাজারে লেদের দোকানে ঘটে এ ঘটনা। মতিউর রহমান ওই এলাকার বাসিন্দা। তিনি সামসুদ্দিন ও শরিফা বেগমের পুত্র। ছেলের এমন অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পিতা-মাতা।

জানা গেছে, সন্ধ্যার দিকে কলমা বাজারে লেদের দোকানে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে মতিউর রহমান গুরুতর অসুস্থ হন। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, বিদ্যুৎপৃষ্টে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ থানায় রাখা আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।