আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: বাংলাদেশে আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের একটি হোটেলে এই প্রশিক্ষণের আয়োজন করে টেলিসাইক্লিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেড।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. তানজির রশিদ, প্রোগ্রাম ম্যানেজার কাজী শাম্মীন আজমেরি এবং ক্লিনিকাল সাইকোলজিস্ট আবিদা সুলতানা। প্রশিক্ষণে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ২০ জন প্রতিনিধি অংশ নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার এ এস এম আশরাফুজ্জামান শাহীন ও সাজ্জাদ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্টরা। কর্মশালায় দায়িত্বশীল সংবাদ পরিবেশনের গুরুত্ব, সংবেদনশীল বিষয় উপস্থাপনায় সতর্কতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।










