বাঘায় সাজাপ্রাপ্ত ২ আসামি আটক
এফএনএস: রাজশাহীর বাঘায় সাজাপ্রাপ্ত ২ জন আসামিকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, বাউসা ইউনিয়নের ফতেপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সৈকত আলী (২৯) ও বাউসা মাঝপাড়া গ্রামের মোহাম্মদ খালেকের ছেলে নুরুজ্জামান সরকার (৩৬) শুকনা গাঁজা সেবনরত অবস্থায় আটক হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জামিনে এসে দীর্ঘদিন পলাতক ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিকে তাদের আটক করে। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।










