ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ২:৩৮ পূর্বাহ্ন

পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট: Wednesday, April 29, 2026 - 9:14 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পবা উপজেলা নেতৃবৃন্দ।

বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পরিবেশ সংরক্ষণে বাপার কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটির ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাপা পবা উপজেলা শাখার সভাপতি রহিমা বেগম, সহ-সভাপতি হাসিনুর রহমান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনিরা বেগম, দপ্তর সম্পাদক সুজন কবির, নির্বাহী সদস্য বিশাল উদ্দিনসহ উপজেলা শাখা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।