দুর্গাপুরের সেই নারী কলেজ প্রদর্শক হীরা সাময়িক বরখাস্ত
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায় আলোচিত প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে রাজশাহী অঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
গতকাল রোববার দুপুরে দুর্গাপুরে উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন শেষে রাজশাহী অঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিধদপ্তরের পরিচালক প্রফেসর মোহাম্মাদ আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় আছাদুজ্জামান বলেন, তদন্তের স্বার্থে তাকে সমায়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার, কলেজ শিক্ষিকা আলেয়া খাতুন হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি নজরে আসার পর তদন্ত শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এরপরই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।











