ঢাকা | এপ্রিল ২১, ২০২৬ - ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী চেম্বারের সভাপতিকে দোকান মালিক সমিতির শুভেচ্ছা

  • আপডেট: Monday, April 20, 2026 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসেন আলী।

তার এই বিজয়ে এক বিবৃতিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির রাজশাহী মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম সারওয়ার স্বপন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ও সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন। সেই সাথে নির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।

শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, দীর্ঘদিন পরে যোগ্য নেতৃত্ব রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ এসেছে। আগামীতে রাজশাহীর ব্যবসা বাণিজ্যে আরো গতি আসবে। সেই সাথে ব্যবসায়ীরা নিরিবিলি ও নিরাপদে ব্যবসা করতে পারবেন বলে উল্লেখ করেন তাঁরা। শেষে তাঁরা সভাপতিসহ সকল সদস্যর সাফল্য কামনা করেন।