ঢাকা | এপ্রিল ২১, ২০২৬ - ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট: Monday, April 20, 2026 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন। গতকাল সোমবার বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

এরমধ্য দিয়ে রাজশাহী, বগুড়া, নাটোর, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া ও মাগুরা জেলায় ই-বেইলবন্ড সিস্টেম চালু হলো। বগুড়া ছাড়া বাকি ছয় জেলার সংশ্লিষ্টরা অনলাইনে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান এমপি।

ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত, রাজশাহী প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এইচ.এম মাহমুদুর রহমান, ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসন, আরএমপি ও পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী , পিপি, জিপি এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।