ঢাকা | এপ্রিল ১৯, ২০২৬ - ২:১০ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে এমপির সভা

  • আপডেট: Saturday, April 18, 2026 - 10:12 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার  বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে এমপির মতবিনিময় সভা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে তানোর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার বিষয়ে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।

তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর উপজেলা বিসিআইসি সাব ডিলার সমিতির সভাপতি প্রনব কুমার শাহ, তানোর উপজেলা বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি আব্দুল মতিন প্রমুখ। এসময় তানোর উপজেলার সকল বিসিআইসি সার ডিলার ও সকল বিএডিসি সার ডিলারগন উপস্থিত ছিলেন।