ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৬ - ৪:১৪ অপরাহ্ন

অ্যাড. আসির উদ্দিন ও অ্যাড. আব্দুস সামাদের ইন্তেকালে ফুলকোর্ট রেফারেন্স

  • আপডেট: Thursday, January 1, 2026 - 10:33 pm

স্টাফ রির্পোটার : রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সিনিয়র সদস্য আসির উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদের মৃত্যুতে গতকাল বৃহস্পতিবার রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এইচ. এম মাহমুদুর রহমান হক এর সভাপতিত্বে তার এজলাস কক্ষে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।

রেফারেন্সে মরহুম অ্যাডভোকেটদ্বয়ের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এইচ. এম মাহমুদুর রহমান হক এবং বার সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম। আত্মার শান্তি কামনা করে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করে মোনাজাত পরিচালনা করেন অ্যাড. মকলেসুর রহমান স্বপন। এতে বারের সাধারণ সম্পাদক জমসেদ আলীসহ বিভিন্ন আদালতের বিচারক এবং আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

পরে ১ নং বার ভবনের হল রুমে সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জমসেদ আলীর পরিচালনায় শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা করেন একরামুল হক, মাইনুল আহসান পান্না, হামিদুল হক, পারভেজ তৌফিক জাহেদী, আলী আশরাফ মাসুম, আব্দুল মালেক রানা, সিরাজী শওকত সালেহীন এলেন, সাজেমান আলী ও ফয়সাল আহসান প্রমুখ আইনজীবীগণ।

সভায় শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন অ্যাড. সারোয়ার জাহান তুহিন।

উল্লেখ রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবী আসির উদ্দিন গত ২০ ডিসেম্বর এবং অ্যাড. আব্দুস সামাদ ২৪ ডিসেম্বর ইন্তেকাল করে

ন।