ঢাকা | ডিসেম্বর ১৭, ২০২৫ - ৬:২২ অপরাহ্ন

রাজশাহী-৫ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে এবার অবস্থান কর্মসূচি

  • আপডেট: Tuesday, November 11, 2025 - 10:00 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামকে পরিবর্তন এবং জনসমর্থিত যোগ্য প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়ার দাবিতে এবার অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় পুঠিয়ার শিবপুর হাটে অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করে বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে অজনপ্রিয় ব্যক্তিকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে। তাই তৃণমূলের সমর্থিত জনপ্রিয় ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দলকে সুসংগঠিত করতে এবং আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে যোগ্য, ত্যাগী ও জনসমর্থিত প্রার্থী বাছাই করা অত্যন্ত জরুরি। অন্যথায় কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিতে পারে বলে তারা সতর্ক করেন। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- পুঠিয়া-দুর্গাপুর আসনে বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।