ঢাকা | ডিসেম্বর ১৭, ২০২৫ - ৬:৩৭ পূর্বাহ্ন

রাজশাহীতে আ.লীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা, বিস্ফোরক দ্রব্য উদ্ধার

  • আপডেট: Tuesday, November 11, 2025 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর ডাবতলা সিটিহাট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গত সোমবার দিবাগত মধ্যরাতে ঝটিকা মিছিলের পরিকল্পনা এবং মশাল জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টার সময় নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

এসময় সেখানে দু’টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য ও কয়েকটি মশাল উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই সেখানে পুলিশ গিয়ে দু’টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেন এবং জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় পরিত্যক্ত আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে অবস্থান করা একজন যুবককে সন্দেহমূলক আটক করেন শাহমখদুম থানা পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, সেই যুবকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়।

এ বিষয়ে পুলিশ বলেন, দু’টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও পরিত্যক্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে অবস্থান করা একজন যুবককে সন্দেহজনক আটক করা হয়।