ঢাকা | ডিসেম্বর ১৫, ২০২৫ - ২:০৩ পূর্বাহ্ন

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

  • আপডেট: Tuesday, November 11, 2025 - 10:00 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরীকে বিএনপির দলীয় মনোনয়ন দেয়ার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সারাইগাছী স্কুল মাঠে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও পরে রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ডা. ছালেক চৌধুরীর পক্ষে সাপাহার, নিয়ামতপুর ও পোরশা উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েকহাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। সম্প্রতি নওগাঁ-১ আসনে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে বিএনপির দলীয় মনোনয়ন দেয়া হয়। ফলে এই আসনের তিনটি উপজেলায় ডা. ছালেক চৌধুরীর সমর্থক, কর্মী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন।