ইউসেপ ও সিসিপ-বাইওয়া’র নিয়োগ কর্তা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: ইউসেপ বাংলাদেশ, রাজশাহী ও সিসিপ-বাইওয়া (স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম)-এর নিয়োগ কর্তা সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান-এর স্বতাধিকারী ও প্রতিনিধিগণ, ইউসেপ রাজশাহী অঞ্চলের কর্মকর্তবৃন্দ, পিইডব্লিউ ট্রেনিং সেন্টারের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক সিসিপ-বাইওয়া প্রোগ্রাম ঢাকা মোহাম্মদ এনামুল হক খান। ইউসেপ বাংলাদেশ ও সিসিপ-বাইওয়া পার্টনারশীপ প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন আঞ্চলিক ব্যবস্থাপক, ইউসেপ রাজশাহী অঞ্চল শাহিনুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর-জব প্লেসমেন্ট ও ডাটাবেইজ, সিসিপ-বইওয়া প্রোগ্রাম, ঢাকা মোহসিন আলী। ইউসেপ নিয়োগকর্তা কমিটি, রাজশাহীর ভাইস-চেয়ারপারসন এবং প্রাণ এগ্রো লি. বিসিক, রাজশাহীর ডেপুটি জেনারেল ম্যানেজার সাইদুর রহমান তার বক্তব্যে ইউসেপের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
ইউসেপ নিয়োগকর্তা কমিটি, রাজশাহীর চেয়ারপারসন এবং লিনা ফ্যাশনের স্বত্বাধিকারী, আন্জুমান আরা পারভীন তার বক্তব্যে ইউসেপ রাজশাহী অঞ্চলকে আরোও কিভাবে রেফারেল, লিংকেজ ও নেটওয়ার্কিং এর আওতায় নিয়ে আসা যায় সে বিষয়ে সবাইকে সহযোগিতা করার উদাত্ত আহবান জানান।











