ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ৭:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় গাছের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

  • আপডেট: Monday, May 5, 2025 - 10:51 pm
dead

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গাছের নিচে চাপা পড়ে ফাইমা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৪টার দিকে আড়ানি ইউনিয়নের নুরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

ফাইমা বেগম ওই গ্রামের সাবাজ আলীর স্ত্রী বলে জানা গেছে। পরিবারিক সূত্রে জানা গেছে,  গৃহবধূ নিজ বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিল। এসময় প্রচণ্ড বেগে ঝড়-বৃষ্টি হচ্ছিল। বাড়ির উঠানে বিশাল একটি নারকেল গাছ ভেঙে তার শরীরের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তিনি মৃত্যু বরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন গৃহবধূর স্বামী সাবাজ আলী। স্থানীয় লোকজন জানান, সাবাজ আলী ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করেন।

তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আকস্মিক এই দুর্ঘটনার জন্য পরিবারে শোকের ছায়া নেমেছে। তাঁর মেয়ে কান্না করতে করতে বার-বার জ্ঞান হারিয়ে ফেলছেন।