ঢাকা | মার্চ ১৬, ২০২৬ - ৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম

বাঘায় ঘরের জানালার গ্রিল ভেঙে চাঞ্চল্যকর চুরি

  • আপডেট: Monday, May 5, 2025 - 10:54 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ঘরের জানালার গ্রিল ভেঙে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর পূর্ব পাড়া গ্রামে এই চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে বাড়ির মালিক ইমদাদুল হক বলেন, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে কে-বা কারা জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে ২টি রুমের ড্রেসিং টেবিল, আলমারি ও বাক্স ভেঙে নগদ টাকা ও সোনার গহনা প্রায় ৫ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।

বাউসা ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, চুরির ঘটনা জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাটি খুব দুঃখ ও উদ্বেগজনক। আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছি এবং পুলিশকে অবগত করেছি।

বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।