ঢাকা | মে ১৪, ২০২৬ - ১২:৫১ পূর্বাহ্ন

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী

  • আপডেট: Friday, April 4, 2025 - 11:48 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা শেষ হয়।

শুক্রবার ঈদের ৫ম দিনে রাজশাহী মেডিকেল ক্যাম্পাস মাঠে সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে  ক্রিকেট ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। নগর ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জামায়াতের নেতৃবৃন্দ।

বাংলাদেশ ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি শামীম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির কেরামত আলী। মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি মাহবুব এহসান বুলবুল ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

খেলা শেষে বিজয়ী দলের মাঝে সম্মাননা স্মারক ট্রফি ও রাজহাঁস বিতরণ করা হয়। এসময় উপস্থিত অতিথিদের মাঝেও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।