মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নবনির্বাচিত আমির হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর মহানগরী আমির হিসেবে শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর সাবেক আমির ড. মাওলানা কেরামত আলী এমপি।
এছাড়া জামায়াতে ইসলামীর রাজশাহী জোন, জেলা ও মহানগরীর শুরা সদস্যসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।











