ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে ড্রেনের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট: Friday, November 6, 2026 - 10:20 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া এলাকায় খোলা ড্রেনের পানিতে ডুবে জিহাদ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত জিহাদ বড়বনগ্রাম বাগানপাড়া এলাকার বাসিন্দা সুমন আলীর ছেলে। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, দুপুরে খেলতে গিয়ে ড্রেনের পানিতে পড়ে অসুস্থ হয়ে পড়ে শিশু জিহাদ।

পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।