ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ২:২২ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

  • আপডেট: Wednesday, November 4, 2026 - 11:21 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব-নির্বাচিত সভাপতি মাহবুবুর রশীদ শান্তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম।

সংগঠনের নির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ ও সিনিয়র সহ সভাপতি নজরুল হুদা। অতিথি ছিলেন জেলা মোটরশ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি, সংগঠনের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইমতিয়ার মাসরুর আল আমীন, নির্বাচনে আপিল বিভাগের চেয়ারম্যান অ্যাডভোকেট রইসুল ইসলাম এবং সহকারী রাকীব রায়হান ও আবু সাইদ, নির্বাচন কমিশনার আলাউদ্দিন ও আসাদুজ্জামান জনি। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনিসহ জেলা ও মহানগর বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় অতিথিরা বলেন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সদস্যরা সংগঠনের উন্নয়নের কথা ভেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সঠিক প্রতিনিধি বেছে নিয়েছেন। সদস্যদের এই বন্ধন যেন অটুট থাকে। সভায় নির্বাচিতদের ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত সহ-সভাপতি মুরাদ হোসেন ও লতিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবীর, জিল্লুর রহমান ও রাব্বী আহমেদ সজীব এবং কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সদস্য মজিবর রহমান, শামসুজ্জামান মামুন, শামসুল আলম আক্তার, মনসুর রহমান, শওকত আলী সেন্টু, টারজান আলী, আব্দুল হাদিদ নবাব, নজরুল ইসলাম সোহেল, আবুল বাশার শেরেকুল, সেলিম রেজা ছলিম, সঞ্জয় কুমার হলদার, নাসির উদ্দিন ও রায়হান মাহমুদ।