ঢাকা | অক্টোবর ২২, ২০২৬ - ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম

ভারতে যাবার সময় সোনামসজিদে যুব মহিলা লীগ নেত্রী আটক

  • আপডেট: Thursday, October 22, 2026 - 10:17 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বিজিবি।

গত বুধবার বিকালে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় সুলতানাকে। বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ। তিনি সদর উপজেলার শেয়ালা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে।

বিজিবির অধিনায়ক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী সুলতানা বেগমকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিজিবির জিজ্ঞাসাবাদে সুলতানা নিজেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে দাবি করেছেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে বলে জানতে পেরেছে বিজিবি।