ঢাকা | অক্টোবর ১৯, ২০২৬ - ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে জলবায়ু পরিবর্তনে সংলাপ অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, October 18, 2026 - 11:08 pm

তানোর প্রতিনিধি: তানোরে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষে উপজেলা পর্যায়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সুশীল সমাজ সংগঠনের গণতান্ত্রিক যৌথ কার্যক্রম ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের আওতায় বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা সমাজ সেবা অফিসার শাহিদুল ইসলাম।

তানোর উপজেলা সিএসও সভাপতি জষ্টিনা টুডুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠাল পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, ডাসকোর প্রকল্প সমন্বয়কারী রহুল আমিন, এরিয়া অফিসার মাকসুদা খানম, ফিল্ড ফ্যাসিলিটেটর ফিরোজা খাতুন, ফিল্ড ফ্যাসিলিটেটর আবু ইউসুফ প্রমুখ।

এসময় বিভিন্ন গ্রামের সিএসও সদস্য ও স্কুল শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংলাপে অংশ নেয়া ক্ষুদ্র নৃ গোষ্ঠীর পরিবারের সদস্যরা জানান তাদের গ্রামের বেশির ভাগ পরিবার এখনো খোলা আকাশের নিচে মলত্যাগ করেন। তাদের খাবার পানির সমস্যাসহ রাস্তাগুলো চলাচলের অযোগ্য। এসময় অংশ নেয়া সদস্যরা তাদের গ্রামের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।