ঢাকা | অক্টোবর ১৪, ২০২৬ - ১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা রাসিক প্রশাসকের

  • আপডেট: Tuesday, October 13, 2026 - 10:50 pm

স্টাফ রিপোর্টার: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহেরের রাজশাহী আগমন উপলক্ষে গতকাল মঙ্গলবার শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

এ সময় মন্ত্রী মহোদয়ের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। বিমানবন্দরে রাসিকের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও বোয়ালিয়া থানা (পশ্চিম) সভাপতি শামসুল হোসেন মিলু, বোয়ালিয়া থানা (পূর্ব) সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজপাড়া থানা সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মতিহার থানা সাধারণ সম্পাদক আল মামুন বাবু, শাহ মখদুম থানা সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস