রাজশাহী নগরীতে শর্টগানের কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২৩টি শর্টগানের কার্তুজ ও ৪৯টি ইফিডিন ইনজেকশনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে নগরের কুমারপাড়া এলাকার একটি বসতবাড়িতে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমারপাড়া গ্রামের ফয়সাল (১৯), যুবরাজ (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সুলতান মাহমুদ (৩৬)। পুলিশ জানায়, ফয়সালের বসতঘরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও নিষিদ্ধ ইনজেকশন উদ্ধার করা হয়।
পলাতক এক সহযোগীর সহায়তায় তাঁরা এগুলো সংগ্রহ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোনালী/জগদীশ রবিদাস











