রাজশাহীতে নগর পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৪
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) গাজিউর রহমান।
পুলিশ জানায়, হোসনীগঞ্জ, আলীগঞ্জ, বেলপুকুর ও দামকুড়া থানা এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত মোবাইল, মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ছাড়া মহানগরের বিভিন্ন থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ও অন্যান্য অপরাধের জড়িত অপরাধীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
সোনালী/জগদীশ রবিদাস











