নগরীতে শিক্ষার্থীদের মাঝে যুবদলের বৃক্ষ বিতরণ ও রোপণ
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর ১ নম্বর ওয়ার্ডে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় নগরীর পীর সাহেবপাড়া এলাকার প্লেজার কিন্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও মাসুদুল হক মৃধা মমিন।
এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কর্মসূচিতে অংশ নেন। ১ নম্বর ওয়ার্ড (পূর্ব) যুবদলের যুগ্ম আহ্বায়ক জাদিদ রাহাত দ্বীপের সার্বিক সহযোগিতায় সফলভাবে এ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।











