ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক কর্মশালার সমাপনী

  • আপডেট: Monday, September 28, 2026 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) জাতীয় নগর নীতি, বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

সোমবার নগর ভবনের সিটি হলরুমে এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণটি শেষ হয়। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় নগর নীতি ২০২৫, নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা, বিকেন্দ্রীভূত উন্নয়ন এবং নগর সেবা প্রদানে সাধারণ জনগণের সম্পৃক্ততার ওপর বিশদ ধারণা দেয়া হয়। কর্মশালার প্রথম দিনে নগর পরিকল্পনায় অংশগ্রহণমূলক পদ্ধতি এবং নগরবাসীর প্রয়োজন ও প্রত্যাশার আলোকে অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পরবর্তীতে দ্বিতীয় ও সমাপনী দিনে অংশগ্রহণকারীরা বিষয়ভিত্তিক দলগত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সমাপনী অনুষ্ঠানে রাসিকের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন এবং নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন। কর্মশালাটি পরিচালনা করেন ইউএনডিপির জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন।