ঢাকা | অগাস্ট ৩১, ২০২৬ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

  • আপডেট: Monday, August 31, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার সকালে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল এ অভিযান পরিচালনা করে। দুপুরে র‌্যাব -৫ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টার দিকে গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোনো তথ্য দিতে পারেননি।

উদ্ধার করা পিস্তল, গুলি ও ম্যাগাজিন আইনগত ব্যবস্থার জন্য কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।