শ্যামপুরে ‘বারি হাইব্রিড ভুট্টা ১৭’ এর কৃষক সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: রাজশাহীর শ্যামপুরে ‘খরিপ-১ মৌসুমে বারি হাইব্রিড ভুট্টা ১৭ এর ফলন’ শীর্ষক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই) আঞ্চলিক কেন্দ্র, শ্যামপুরের আয়োজনে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্যামপুর আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরআরআই শ্যামপুরের সিএসও ড. মোহাম্মদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিডাব্লিউএমআরআই দিনাজপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তাহেরুল ইসলাম। বক্তারা খরিপ-১ মৌসুমে উচ্চফলনশীল বারি হাইব্রিড ভুট্টা-১৭ চাষের নিয়ম ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে কৃষকদের দিকনির্দেশনা দেন।











