ঢাকা | অগাস্ট ১৭, ২০২৬ - ১০:৫৭ অপরাহ্ন

দায়িত্ব নিলেন বিএমডিএ’র নবনিযুক্ত নির্বাহী পরিচালক

  • আপডেট: Monday, August 17, 2026 - 10:38 pm

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার সকালে রাজশাহীতে পৌঁছে গোদাগাড়ীতে বিএমডিএ’র প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামানের কবর জিয়ারত শেষে প্রধান কার্যালয়ে এসে যোগ দেন তিনি। সেখানে কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

পরে মতবিনিময় সভায় বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেমের সভাপতিত্বে বিএমডিএ’র শীর্ষ প্রকৌশলী ও কর্মকর্মর্তারা উপস্থিত ছিলেন।

বিএমডিএ-কে একটি কৃষকবান্ধব, গতিশীল ও সাশ্রয়ী সেচ ব্যবস্থাপনা নির্ভর প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন নির্বাহী পরিচালক। প্রসঙ্গত, গত ১১ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশে তাঁকে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।