ঢাকা | অগাস্ট ১৭, ২০২৬ - ১০:৪৬ অপরাহ্ন

শিবগঞ্জে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন

  • আপডেট: Monday, August 17, 2026 - 10:27 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে হাসানপুর লক্ষ্মীপুর পাঁকা উচ্চ বিদ্যালয়ে  ক্লাবটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের ইংরেজিভীতি দূর করে ভাষাটিতে দক্ষ করে গড়ে তুলতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইংরেজি শেখার পাশাপাশি নিয়মিত চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও প্রধান শিক্ষক মনিমুল হকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।