ঢাকা | অগাস্ট ১, ২০২৬ - ১২:১৩ পূর্বাহ্ন

উপদেষ্টার স্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: রাজশাহীতে গ্রেপ্তার ১

  • আপডেট: Friday, July 31, 2026 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামছুল ইসলামের সহধর্মিণীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে রাজশাহীতে পলাশ চৌধুরী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার ভোরে র‌্যাব-৫-এর একটি দল নগরীর রাণীবাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পলাশ চৌধুরী নগরীর মালোপাড়ার বাসিন্দা।

র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, গত ১ জুলাই কয়েকটি ফেসবুক আইডি ও পেজের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর নামে মানহানিকর বক্তব্য প্রচার করা হলে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা নুর মোহাম্মদ গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় পূর্বে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাজশাহী থেকে পলাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।