ঢাকা | জুলাই ৩১, ২০২৬ - ১১:২৪ অপরাহ্ন

রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে টি-বাঁধে চালু হচ্ছে পাবলিক টয়লেট

  • আপডেট: Friday, July 31, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র পদ্মার টি-বাঁধে দর্শনার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে আধুনিক পাবলিক টয়লেট ও ওয়াশরুম কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে নির্মিত এই কমপ্লেক্সটির কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে এবং খুব দ্রুতই তা সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।

প্রতিদিন টি-বাঁধে বিপুল সংখ্যক ভ্রমণপিপাসু সমাগম হলেও পরিচ্ছন্ন টয়লেটের অভাবে বিশেষ করে নারী, শিশু ও জ্যেষ্ঠ নাগরিকদের ভোগান্তিতে পড়তে হতো। দর্শনার্থীদের দাবির প্রেক্ষিতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দিকনির্দেশনায় দ্রুতগতিতে এই নির্মাণকাজ সম্পন্ন করা হয়। নবনির্মিত এই কমপ্লেক্সে পাকা ছাদ, কোলাপসিবল গেট এবং নিরাপদ যাতায়াতের জন্য সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই নাগরিক সুবিধাটি চালুর পর তা টিকিয়ে রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলো, পানি ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে এই পাবলিক সম্পদটি সংরক্ষণে দর্শনার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।