ঢাকা | জুলাই ৯, ২০২৬ - ৩:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

রামেক হাসপাতালে মারা গেলেন চিকিৎসাধীন কারাবন্দী

  • আপডেট: Thursday, July 9, 2026 - 1:31 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম (৫২) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার সকাল ৯টার দিকে হাসপাতালের প্রিজন ওয়ার্ডে তিনি মারা যান। মৃত সিরাজুল ইসলাম পাবনা সদর উপজেলার দাপুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আখেরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারামারির একটি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন সিরাজুল ইসলাম। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে পাবনা জেলা কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করার পর বুধবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জেলার আরও জানান, সিরাজুল ইসলাম ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।